News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Inaugurated : উকাপা স্বশাসিত পরিষদের সিইও দেবোলালের হাতে উদ্বোধিত ডিমাসা সাহিত্য সভার নতুন কার্যালয় ভবন
Image

Inaugurated : উকাপা স্বশাসিত পরিষদের সিইও দেবোলালের হাতে উদ্বোধিত ডিমাসা সাহিত্য সভার নতুন কার্যালয় ভবন

হাফলং (অসম), ৯ মে (হি.স.) : ডিমাসা সাহিত্য সভার নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা। আজ সোমবার বেলা ১১টা নাগাদ হাফলঙে ডিমাসা সাহিত্য সভার নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করেছেন দেবোলাল।

১৯৯৯ সালে ডিমাসা সাহিত্য সভা গঠন হলেও এতদিন তাদের কোনও স্থায়ী কার্যালয় ছিল না। তবে এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে ডিমাসা সাহিত্য সভা নতুন স্থায়ী কার্যলয় ভবন পেয়েছে। কাছাড়, হোজাই, লংকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিমাসা সাহিত্য সভার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ কার্যলয় ভবনের উদ্বোধন করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবজিৎ বাটারি, নজিত কেম্প্রাই, ডিমাসা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রমেশ থাওসেন, সাধারণ সম্পাদক কুমুদ কেম্প্রাই সহ সাহিত্য সভার পদাধিকারীরা।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ডিমাসা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সভাপতি রমেশ থাওসেন বলেন, ১৯৯৯ সালে ডিমাসা সাহিত্য সভা গঠন হলেও এতদিন সাহিত্য সভার কোনও স্থায়ী কার্যালয় না থাকায় কাজকর্ম করতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হত। তবে এবার সাহিত্য সভার নতুন কার্যালয় ভবন হওয়ায় এ সব সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে ডিমাসা সাহিত্যের প্রচার ও প্রসারে সাহিত্য সভা আরও ভালোভাবে কাজ করতে পারবে। কারণ ডিমাসা সাহিত্যের সঙ্গে ডিমাসা জনগোষ্ঠীর কৃষ্টি কলা সংস্কৃতি জীবনশৈলী ও সমাজের নিয়মনীতি জড়িত। তাই নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য সংস্কৃতি নিয়ে উৎসাহ যোগাতে ডিমাসা সাহিত্য সভা কাজ করে যাচ্ছে। এবার নবপ্রজন্মের লেখকদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা সহ ডিমাসা সাহিত্য সভার অধিবেশন অনুষ্ঠিত করা হবে বলে গোষণা করেন রমেশ থাওসেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top