News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : গন্ডাছড়া থেকে নিখোঁজ নাবালিকা উদ্ধার ধর্মনগর স্টেশনে
Image

Tripura Police : গন্ডাছড়া থেকে নিখোঁজ নাবালিকা উদ্ধার ধর্মনগর স্টেশনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ধলাই জেলার গন্ডাছড়া থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ জানা যায় গন্ডাছড়া আর দেবনাথ পাড়ার এক নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ এ ব্যাপারে নিখোঁজ নাবালিকার পরিবারের তরফ থেকে গন্ডাছড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ চাঞ্চল্যকর অভিযোগ পাওয়ার পর গন্ডাছড়া থানার পুলিশ নড়েচড়ে বসে৷ রাজ্যের প্রতিটি থানায় এ বিষয়ে জানিয়ে সর্তকতা জারি করা হয়৷

এদিকে পুলিশ ধর্মনগর রেল স্টেশন থেকে ওই নিখোঁজ নাবালিকাকে আটক করতে সক্ষম হয়েছে৷ জানা যায় নাবালিকাটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল৷ পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পর পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় তাকে আটক করা সম্ভব হয়েছে বলে জানা গেছে৷ রেলে করে ওই নাবালিকা ধর্মনগর রেল স্টেশন পর্যন্ত পৌঁছেছে বলেও জানা গেছে৷ ধর্মনগর রেল স্টেশন থেকে আটক করা ওই নাবালিকা কন্যাকে গন্ডাছড়া ফিরিয়ে এনে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

তাতে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে৷ গন্ডাছড়া থানার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ পুলিশ সঙ্গে সঙ্গে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হতো না বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top