News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • BJP : মঙ্গলবার বিজেপি সরকারের দ্বিতীয় কার্যকালের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল সমাবেশ, করিমগঞ্জ পাঁচ শতাধিক কার্যকর্তার দিশপুর যাত্রা
Image

BJP : মঙ্গলবার বিজেপি সরকারের দ্বিতীয় কার্যকালের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল সমাবেশ, করিমগঞ্জ পাঁচ শতাধিক কার্যকর্তার দিশপুর যাত্রা

করিমগঞ্জ (অসম), ৯ মে (হি.স.) : বিজেপি সরকারের দ্বিতীয় কার্যকালের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে করিমগঞ্জ জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক কার্যকর্তা দিশপুরের উদ্দ্যেশ্যে র‌ওয়ানা হয়েছেন। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ আগামীকাল মঙ্গলবারের দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

জেলা বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক নিশিকান্ত ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যেভ বিজেপি পরিচালিত মিত্রজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান হবে মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের ময়দানে। এতে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হিমন্তবিশ্ব-সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতেই করিমগঞ্জ জেলা থেকে পাঁচ শতাধিক কার্যকর্তা দিশপুরের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন। মঙ্গলবার সকাল বেলা তাঁরা দিশপুর পৌঁছবেন।

খানাপাড়া ময়দানে বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ তাঁর মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ, দলীয় ও শরিক দলের বিধায়কবৃন্দ এবং বিজেপির প্রদেশ সব নেতা। এছাড়া থাকবেন করিমগঞ্জ সহ গোটা রাজ্যের জেলা বিজেপির সভাপতি, বিভিন্ন স্তরের কার্যকর্তা, বুথ কমিটির পদাধিকারী, মণ্ডল বিজেপির কার্যকর্তারা। এদিকে আজ পাঁচ শতাধিক নেতা-কার্যকর্তা করিমগঞ্জ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে বাস, ট্রেন এবং ব্যক্তিগত বাহনে রওয়ানা দিয়েছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top