News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack: পুরুষ নির্যাতনের চিত্র উঠে এসেছে, স্ত্রীর এলোপাথাড়ি হামলায় রক্তাক্ত স্বামী
Image

Attack: পুরুষ নির্যাতনের চিত্র উঠে এসেছে, স্ত্রীর এলোপাথাড়ি হামলায় রক্তাক্ত স্বামী

বিশালগড়, ৯ মে : সামাজিক অবক্ষয়ের ব্যতিক্রমী চিত্র উঠে এসেছে। বিশালগড়-এ  পুরুষ নির্যাতনের খবরে জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বামী। আহত স্বামীর নাম মোহাম্মদ রুবেল কবির। বর্তমানে তিনি বিশালগড় মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রুবেলের কথায়, বাপের বাড়িতে যাওয়ার জন্য টাকা চেয়েছিলেন স্ত্রী তাসমিনা বেগম। টাকা নেই জানাতেই স্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে যান। হটাৎ তাসমিনা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালান। ঘরেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে আহত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে।

রুবেলের দাবি, বিয়ের পর থেকেই স্ত্রীর মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। বেশ কয়েকবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছেন, স্ত্রীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন তিনি। পুরুষ নির্যাতনের খবরে বিশালগড়-এ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় এখনো থানায় মামলা রুজু হয়নি। স্ত্রীর জুলুমের বিষয়ে রুবেলের পাড়া প্রতিবেশীও একই কথা জানিয়েছেন। 

Releated Posts

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top