News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Home Minister : কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰীর আগমন উপলক্ষ্যে গুয়াহাটিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি
Image

Home Minister : কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰীর আগমন উপলক্ষ্যে গুয়াহাটিতে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

গুয়াহাটি, ৮ মে (হি.স.) : আজ রবিবার রাতে গুয়াহাটিতে আসবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গুয়াহাটি মহানগরে যানবাহন চলাচলের ক্ষেত্ৰে কিছু নিষেধাজ্ঞা তথা নিৰ্দেশনা জারি করেছেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ।

গুয়াহাটি ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের নিৰ্দেশনা, আগামীকাল ৯ মে ভোর ৪-টা থেকে রাত ৯-টা পর্যন্ত এবং ১০ মে ভোর ৪-টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরের অন্তৰ্গত ২৭ এবং ১৭ নম্বর জাতীয় সড়কে চার চাকা বা তাতোধিক চাকাযুক্ত বাণিজ্যিক বাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া আগামীকাল ৯ মে বিকেল ৪-টা থেকে রাত ৯-টা পর্যন্ত সব ধরনের লঘু, মধ্যম এবং ভারী বাণিজ্যিক বাহন ডিজি রোড, এটি রোড, এমজি রোড, কেএলবি রোড, তইবুল্লাহ রোড, জিএনবি রোড, বি বরুয়া রোড এবং জিএস রোডে চলাচলেও নিষেধাজ্ঞা জারি গুয়াহাটি ট্রাফিক পুলিশ।

এদিকে আগামী ১০ মে সকাল ৮-টা থেকে বেলা ২-টা পর্যন্ত সব ধরনের লঘু, মধ্যম এবং ভারী বাণিজ্যিক বাহন বি বরুয়া রোড, বিকে কাকতি রোড এবং জিএনবি রোডে চলাচল করতে পারবে না। ১০ মে সকাল ৭-টা থেকে রাত ৯-টা পর্যন্ত সব ধরনের লঘু, মধ্যম এবং ভারী বাণিজ্যিক বাহন জিএস রোড এবং পাঞ্জাবাড়ি রোডে চলাচল করতে পারবে বলে নির্দেশনা জারি করেছে গুয়াহাটি মহানগর ট্র্যাফিক পুলিশ। এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top