News Flash

  • Home
  • দিনের খবর
  • Punjab Government: গম, ধানের পাশাপাশি এবার ডাল জাতীয় শস্য কিনবে পাঞ্জাব সরকার
Image

Punjab Government: গম, ধানের পাশাপাশি এবার ডাল জাতীয় শস্য কিনবে পাঞ্জাব সরকার

চণ্ডিগড়, ৭ মে (হি.স.): পাঞ্জাব সরকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে মিলিত হয়ে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার পাঞ্জাব সরকার নূন্যতম সহায়ক মূল্যে (এমএসপি) গম এবং ধান ছাড়াও ডাল জাতীয় শস্য কিনবে। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য ডাল জাতীয় শস্যে নূন্যতম সহায়ক মূল্যে ৭২৭৫ টাকা প্রতি কুইন্টাল ধার্য করেছে।

পাঞ্জাবের অধিকাংশ কৃষককে ধান ও গম চাষ করতে দেখা যায়। একই ধরনের কৃষিকাজ ক্রমাগত করলে মাটির উর্বরতা যেমন কমে যায়, তেমনি জমির জলের স্তরও কমে যায়। এমন পরিস্থিতিতে, ডাল জাতীয় শস্যের উপর নূন্যতম সহায়ক মূল্য দেওয়ার সিদ্ধান্তে পাঞ্জাব সরকারের অন্যান্য ফসল চাষে কৃষকদের মধ্যে মনোযোগ বাড়াবে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান একটি ভিডিও টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, পাঞ্জাবের ইতিহাসে এই প্রথমবার গম এবং ধান ছাড়া অন্য কোনও ফসলে এমএসপি দেওয়া হচ্ছে। এ ছাড়া মুখ্যমন্ত্রী বলেন, কৃষকরা ১২৬ জাতের ধান ও বাসমতি রোপণ করতে পারবেন। পাঞ্জাব সরকার বাসমতির চাষের উপর কৃষকদের এমএসপিও দেবে।

পাঞ্জাব সরকার সরাসরি ধান বপনকারী কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। পাঞ্জাব সরকার সরাসরি ধান চাষ করা প্রত্যেক কৃষককে প্রতি একর ১৫০০ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কৃষকদের সরাসরি ধান বপনের জন্য উৎসাহ দেওয়ার আবেদন করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top