News Flash

  • Home
  • প্রধান খবর
  • Fire: মুম্বইয়ে জীবন বিমা নিগমের অফিসে আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

Fire: মুম্বইয়ে জীবন বিমা নিগমের অফিসে আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা

মুম্বই, ৭ মে (হি.স.): মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় আগুন লাগল জীবন বীমা নিগমের (এলআইসি) অফিস ভবনে। শনিবার সকালে এলআইসি ভবনে আগুন লাগে। আগুন নেভানোর জন্য দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। মুম্বই দমকল আধিকারিকরা জানান, এলআইসি অফিস ভবনের দোতলায় বেতন সঞ্চয় প্রকল্প বিভাগের বৈদ্যুতিক তার, ইনস্টলেশন, কম্পিউটার, ফাইল রেকর্ড, কাঠের আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে গিয়েছে। ৮টি মোটর পাম্প চালু করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার সকালে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকায় জীবন বীমা নিগমের (এলআইসি) ভবনে আগুন লাগে। ভবনের দোতলায় বেতন সঞ্চয় প্রকল্প বিভাগের বৈদ্যুতিক তার, ইনস্টলেশন, কম্পিউটার, ফাইল রেকর্ড, কাঠের আসবাবপত্র ইত্যাদি আগুনে পুড়ে গিয়েছে। ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top