News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারতের উন্নয়ন সঙ্কল্পকে নিজস্ব লক্ষ্য অর্জনের উপায় হিসাবে বিবেচনা করছে বিশ্ব : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারতের উন্নয়ন সঙ্কল্পকে নিজস্ব লক্ষ্য অর্জনের উপায় হিসাবে বিবেচনা করছে বিশ্ব : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ মে (হি. স.): ভারতের উন্নয়ন সঙ্কল্পকে নিজস্ব লক্ষ্য অর্জনের উপায় হিসাবে বিবেচনা করছে বিশ্ব। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিতো কানেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের এই জিতো কানেক্ট-২০২২ পুনের গঙ্গাধাম অ্যানেক্সে আয়োজিত হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “বর্তমানে ভারতের উন্নয়ন সঙ্কল্পকে নিজস্ব লক্ষ্য অর্জনের উপায় হিসাবে বিবেচনা করছে বিশ্ব। বৈশ্বিক শান্তি হোক, বৈশ্বিক সমৃদ্ধি হোক, বৈশ্বিক চ্যালেঞ্জ সম্পর্কিত সমাধান হোক অথবা গ্লোবাল সাপ্লাই চেইনের ক্ষমতায়ন, বিশ্ব অত্যন্ত আস্থার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমানে দেশ মেধা, বাণিজ্য ও প্রযুক্তিকে যতটা সম্ভব উৎসাহিত করছে। দেশে এখন প্রতিদিন কয়েক ডজন স্টার্টআপ রেজিস্ট্রার করছে, প্রতি সপ্তাহে একটি ইউনিকর্ন তৈরি করছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “যখন থেকে গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস পোর্টাল চালু হয়েছে, সমস্ত কেনাকাটা সকলের সামনে এক প্ল্যাটফর্মে করা হয়। এখন প্রত্যন্ত গ্রামের মানুষ, ছোট দোকানদার এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি সরাসরি সরকারের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। বর্তমানে ৪০ লক্ষেরও বেশি বিক্রেতা গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস পোর্টালে যোগ দিয়েছেন।” মোদীর কথায়, “আমাদের পথ এবং ভবিষ্যতের গন্তব্য দু’টোই সুস্পষ্ট। আত্মনির্ভর ভারত আমাদের পথ এবং আমাদের সংকল্পও। এই সঙ্কল্প ১৩০ কোটি দেশবাসীর। বছরের পর বছর ধরে, আমরা এ জন্য প্রয়োজনীয় প্রতিটি বাতাবরণ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছি।”

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top