News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested : জম্মুতে হুরিয়ত নেতার বাড়ি ও দফতরে তল্লাশি পুলিশের, মিলল বেআইনি সামগ্রী
Image

Arrested : জম্মুতে হুরিয়ত নেতার বাড়ি ও দফতরে তল্লাশি পুলিশের, মিলল বেআইনি সামগ্রী

জম্মু, ৬ মে (হি.স.) : জম্মুতে হুরিয়ত ও জামাত-ই-ইসলামী নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ। শুক্রবার জম্মুর পুরানো শহরের ডালপাতিয়া মহল্লা এবং খতিকান তালাবে “হুররিয়াত/জামাত-ই-ইসলামী নেতা”-র বাড়ি এবং অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। ওই হুরিয়ত নেতাকে এই মুহূর্তে আটক করে রেখেছে পুলিশ, প্রাক্তন মন্ত্রী বাবু সিংয়ের সঙ্গে সম্পর্কিত হাওয়ালা মামলায় তাকে আটক করা হয়েছে। ওই হুরিয়ত নেতার বাড়ি থেকে মিলেছে বেশি কিছু বেআইনি সামগ্রী।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী বাবু সিংয়ের সঙ্গে সম্পর্কিত হাওয়ালা টাকার মামলায় অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। ৩১ মার্চ থেকে পলাতক থাকার পরে বাবু সিংকে ৯ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল, যখন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের একজন শরীফ সারতাজকে জম্মুর গান্ধীনগর এলাকায় প্রায় ৭ লক্ষ -টাকা সহ গ্রেফতার করা হয়েছিল। অনন্তনাগের ওই ব্যক্তির জিজ্ঞাসাবাদের সময় বাবু সিংয়ের নাম উঠে আসে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top