News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kedarnath Temple: পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কেদারনাথ মন্দিরের কপাট, সাজিয়ে তোলা হয়েছে ১৫ কুইন্টাল ফুলে
Image

Kedarnath Temple: পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত কেদারনাথ মন্দিরের কপাট, সাজিয়ে তোলা হয়েছে ১৫ কুইন্টাল ফুলে

রুদ্রপ্রয়াগ, ৬ মে (হি.স.): পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে গেল কেদারনাথ মন্দিরের কপাট। শুক্রবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের কপাট। প্রথম পুজো দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও তাঁর স্ত্রী গীতা ধামি। হাজার-হাজার পুণ্যার্থীদের উপস্থিতিতে এদিন সকালে বাবা কেদারের মন্দির ভক্তদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কেদারনাথের রাওয়াল ভীমাশঙ্কর লিঙ্গ।

১৫ কুইন্টাল ফুল দিয়ে অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছিল কেদারনাথ মন্দির। এদিন সকালে মন্দিরের কপাট খোলার সময় কেদারনাথ ধামে ১০ হাজারেরও বেশি তীর্থযাত্রী উপস্থিত ছিলেন। আচার-অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরের কপাট। সর্বপ্রথম পুজো দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও তাঁর স্ত্রী গীতা ধামি।
গত ৩ মে থেকে শুভসূচনা হয়ে গিয়েছে চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। গত মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। শুক্রবার থেকে উন্মুক্ত হয়ে গিয়েছে কেদারনাথ মন্দির, কেদারনাথ মন্দির খোলার দু’দিনের মাথায় ৮ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ৬ নভেম্বর কেদারনাথ মন্দির ও ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট।

Releated Posts

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Jun 13, 2026

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top