News Flash

Image

Cannabis : গাড়ি থেকে গাঁজা উদ্ধার

তেলিয়ামুড়া, ৬ মে : রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার  স্বপ্নকে বাস্তবে রূপ দিতে  ময়দানে নেমে আবারও সাফল্য পেল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। দূরপাল্লার ছয় চাকার কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে ৫২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায়।


জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও মুঙ্গিয়াকামী থানা এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে যানবাহনে তল্লাশী করছিল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। তল্লাশী চলাকালীন সময় আগরতলা থেকে এইচআর৩৮ভি৮৮১৭ নম্বরের একটি কন্টেইনার গাড়িকে সন্দেহমূলক ভাবে  আটক করে এবং তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৩৩ প্যাকেটে ৫২৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তার নাম মনোজ কুমার বাড়ি হরিয়ানায়।জানা যায় আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা। এবিষয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরন জমাতিয়া জানান, আগামী দিনেও রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে তাদের এই নেশা বিরোধী অভিযান জারি থাকবে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top