News Flash

Image

Blood Donation Camp : খোয়াইয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা৷ এছাড়া রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার এবং কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ৷ শিবিরে মোট ৩০ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

রক্তদান শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর নাথ শর্মা বলেন খোয়াই জেলা হাসপাতালসহ রাজ্যের প্রতিটি হাসপাতালে ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্তের ঘাটতি রয়েছে৷ এর ফলে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ এই সঙ্কট মোকাবেলায় খোয়াই কলেজের ছাত্রছাত্রীরা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন তা খুবই মহতী কাজ বলে তিনি উল্লেখ করেন৷ এ ধরনের রক্তদান শিবিরে ছাত্র-যুব সমাজসহ বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সমাজসেবী সংগঠন সহ সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top