News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : তেলিয়ামুড়া শহর থেকে দিবালোকে বাইক চুরি
Image

Thief : তেলিয়ামুড়া শহর থেকে দিবালোকে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের সামনে থেকে একটি বাইক চুরির ঘটনা ঘটেছে৷ জানা যায় শুক্রবার ধলা বিল এলাকার মুকুল দাস নামে এক ব্যক্তি তেলিয়ামুড়া গ্রামীণ ব্যাংকের সামনে বাইক রেখে মোটর ভেহিকেল অফিসে গিয়েছিলেন৷ ভেহিকেল অফিস থেকে ফিরে এসে তিনি বাইকটি খুঁজে পাচ্ছিলেন না৷ খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে তিনি বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানান৷

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং বাইকটি উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে৷ তবে রাতের সংবাদ লেখার সময় পর্যন্ত বাইকটি উদ্ধার করার কোন খবর নেই৷ প্রকাশ্য দিবালোকে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র থেকে বাইক চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top