News Flash

  • Home
  • দেশ
  • Rape Case: নিরপেক্ষ তদন্তের দাবি ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত ললিতপুরের পুলিশ অফিসারের
Image

Rape Case: নিরপেক্ষ তদন্তের দাবি ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত ললিতপুরের পুলিশ অফিসারের

লখনউ, ৫ মে (হি.স.) : নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করলেন উত্তরপ্রদেশের ললিতপুরে নাবালিকা ধর্ষণ-কাণ্ডে ধৃত পুলিশ অফিসার তিলকধারী সরোজ। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিলকধারী বলেন, আমি একশো শতাংশ নির্দোষ। তিনি কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্ত দাবি করেন। তিলকধারী বলেন, আমি চাই, কোনও স্বচ্ছ এবং নিরপেক্ষ সংস্থা তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। পুলিস অফিসারের এই কথা বলার অর্থ, তাঁর নিজেরই পুলিসের সম্পর্কে কোনও আস্থা নেই। এদিকে উত্তরপ্রদেশের মন্ত্রী রাকেশ সচান জানান, তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের কড়া শাস্তি হবে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল গ্রামের চার যুবক ভোপালে নিয়ে যায় ওই নাবালিকাকে। সেখানে চারদিন আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়। দুদিন আগে ওই চার যুবক অসুস্থ অবস্থায় নাবালিকাকে গ্রামে ফিরিয়ে দেয়। এরপর মেয়েটি পালি থানায় অভিযোগ করতে যায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিলকধারী জানায়, পরের দিন গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে নাবালিকাকে। সেইমতো কাকিমাকে নিয়ে থানায় আসে ১৩ বছরের ওই মেয়েটি। অভিযোগ, কাকিমার সামনেই নাবালিকাকে ধর্ষণ করে ওই পুলিশ অফিসার।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top