News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দরিদ্র ও সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দরিদ্র ও সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ফের জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গৌরবময় প্রতিশ্রুতি হল কাউকে পিছিয়ে না রাখা।” বুধবার ভিডিও বার্তায় দুর্যোগ স্থিতিস্থাপক পরিকাঠামো (সিডিআরআই) ২০২২-এর আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গৌরবময় প্রতিশ্রুতি হল কাউকে পিছিয়ে না রাখা। এই কারণেই আমরা দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বলদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের আকাঙ্খাগুলি উপলব্ধি করার জন্যই ভবিষ্যৎ প্রজন্মের পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “পরিকাঠামো মানে শুধুমাত্র মূলধন সম্পদ তৈরি করা নয়, বিনিয়োগের উপর দীর্ঘমেয়াদী রিটার্ন তৈরি করাও নয়। এটি কোনও সংখ্যার বিষয় নয়। এটি টাকার বিষয়ও নয়। এটি মানুষের বিষয়। এটি মানুষের ন্যায়সঙ্গত পদ্ধতিতে উন্নত মানের, নির্ভরযোগ্য এবং টেকসই পরিষেবা প্রদানের বিষয়।” প্রধানমন্ত্রীর কথায়, “আড়াই বছরের অল্প সময়ের মধ্যেই সিডিআরআই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং মূল্যবান অবদান রেখেছে।”

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top