News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিকে তোপ গেহলটের, বললেন আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই
Image

বিজেপিকে তোপ গেহলটের, বললেন আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই

জয়পুর, ৪ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। একইসঙ্গে যোধপুর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গেহলট বলেছেন, আইন হাতে নেওয়ার অধিকার কারও নেই। বুধবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “তাঁরা (বিজেপি) দরিদ্রদের বাড়ি ভেঙে ফেলে। হাইকমান্ডের নির্দেশ মতো আমাদের সরকারকে বদনাম করতে এবং অস্থিতিশীল করার চেষ্টা করছে তাঁরা (বিজেপি)। যাঁরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন…প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের মধ্যে, এবং তাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে।”

যোধপুর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গেহলট বলেছেন, “হিংসা নির্মূল করতে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও ধর্ম, জাত অথবা রাজনৈতিক দলই হোক না কেন, দাঙ্গার সঙ্গে যাঁরা জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা হাতে নেওয়ার অধিকার কারও নেই।” যোধপুরে এখনও জারি রয়েছে কারফিউ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ১০০ জনকে। যোধপুরের পুলিশ কমিশনার নবজ্যোতি গগৈ জানিয়েছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি বজায় রাখার আবেদন করছি আমি। ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং কমপক্ষে ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top