News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : যমুনোত্রী যাওয়ার পথে অঘটন! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর
Image

Death : যমুনোত্রী যাওয়ার পথে অঘটন! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর

উত্তরকাশি, ৪ মে (হি.স.): মঙ্গলবারই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল যমুনোত্রী মন্দিরের কপাট। যমুনোত্রী মন্দির যাওয়ার পথে ওই দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন বয়স্ক পুণ্যার্থী। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, জানকিচাট্টি থেকে যমুনোত্রী মন্দির যাওয়ার পথে ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

মৃতদের বাড়ি উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে। মৃত ৩ পুণ্যার্থীর নাম-উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার বাসিন্দা অনিরুদ্ধ প্রসাদ জয়সওয়াল (৬৫), রাজস্থানের দুঙ্গারপুরের বাসিন্দা কৈলাশ চৌবাসিয়া (৬৩) ও মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা শাকুন পরিহার (৬৩)। তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গিয়েছে।

Releated Posts

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top