News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, লাউডস্পিকার ব্যবহার করে শাস্তির মুখে মুম্বইয়ের ১৩৫টি মসজিদ
Image

Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, লাউডস্পিকার ব্যবহার করে শাস্তির মুখে মুম্বইয়ের ১৩৫টি মসজিদ

মুম্বই, ৪ মে (হি.স.): সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে সকাল ৬টার আগে লাউডস্পিকার ব্যবহার করার জন্য শাস্তির মুখে মুম্বইয়ের ১৩৫টি মসজিদ। বুধবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ে মোট ১ হাজার ১৪০টি মসজিদ রয়েছে, যার মধ্যে ১৩৫টি মসজিদ বুধবার সকাল ৬টার আগে লাউডস্পিকার ব্যবহার করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা এই ১৩৫টি মসজিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।”

মুম্বইয়ে ১৩৫টি মসজিদ শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করলেও, মহারাষ্ট্রের পুণে-তে অধিকাংশ মসজিদ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলছে বলে জানিয়েছেন পুণে-র পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা। বুধবার তিনি বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনেক মসজিদ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করে স্বেচ্ছায় লাউডস্পিকারে সকালের আজান বাজায়নি। আইনশৃঙ্খলা রক্ষার জন্য শহর জুড়ে ২৫০০ সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে।” এদিকে, লাউডস্পিকারে হনূমান চালিশা বাজানোর অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কমপক্ষে ২৫০ জন কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, পুণে-র খালকার হনূমান মন্দিরে মহা আরতি করার অভিযোগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সেক্রেটারি অজয় শিন্ডে-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top