News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশা সামগ্রী,ধৃত এক
Image

Arrested : অসম ত্রিপুরা সীমান্তে উদ্ধার লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশা সামগ্রী,ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷  আবারো রাজ্যে প্রবেশের পথে অসম ত্রিপুরা সীমান্তে অসম পুলিশের হাতে উদ্ধার লরি বোঝাই পঞ্চাশ লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল ও এস্কাফআটক লরি চালক আদিত্য রাভা৷ ধৃত চালকের বাড়ি অসমের বকো এলাকায়৷ জানা গেছে, সোমবার (২ মে) সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ গতি ট্রান্সপোর্ট এজেন্সীর (ঙ্ছ০১ঞ্চঙ্খ/০৩৮৬ নম্বরের) একটি ছয় চাকার লরি অসম ত্রিপুরা সীমান্তে আসলে লরিতে তল্লাশি চালায় অসমের চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের পুলিশ৷ তল্লাশি চালিয়ে পাপড় বোঝাই লরি থেকে ২৭ প্যাকেটে ২৫৬৫ বোতল নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল এবং ৬৬ প্যাকেটে ৭৫৯০ বোতল এস্কাফউদ্ধার করে অসম পুলিশ৷সাথে আটক করা হয় লরি চালক আদিত্যকে৷

এদিকে অসম চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, তাদের রুটিন তল্লাশিতে আসে এই সাফল্য৷গতি ট্রান্সপোর্ট এজেন্সীর পাপড় বোঝাই লরি থেকে ফেনসিডিল ও এস্কাফব্র্যান্ডে মোট ১০১৫৫ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে৷যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা৷ধৃত চালক অসম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে,কফ সিরাপ গুলি অসমের গোরচক থেকে আগরতলার উদ্যেশ্যে নিয়ে আসছিল৷ ইনচার্জ আরো জানান, পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে৷ মঙ্গলবার ধৃত চালককে করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হলে ঠাঁই হয় জেল হাজতে৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top