News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: পা ছুঁয়ে মোদীকে প্রণাম, বার্লিনে ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: পা ছুঁয়ে মোদীকে প্রণাম, বার্লিনে ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী

বার্লিন, ২ মে (হি.স.): পা ছুঁয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রণাম করলেন বার্লিনে বসবাসরত ভারতীয়রা। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে সোমবার জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্লিনে পৌঁছনোর পর সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই পা ছুঁয়ে প্রণাম করেন ভারতীয়রা। সকলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

রবিবার গভীর রাতেই দিল্লি থেকে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরে রওনা হন প্রধানমন্ত্রী। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকালেই বার্লিনে পৌঁছে যান প্রধানমন্ত্রী। ইউরোপের তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী এখন পৌঁছে গিয়েছেন বার্লিনে। সোমবারই তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ-এর সঙ্গে বৈঠক করবেন। ভারত-জার্মান আন্তঃ সরকারি আলোচনার ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন উভয় নেতা। ইতিমধ্যেই চারবার এই দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগকারী বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম জার্মানি। বার্লিনে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং জার্মানি চ্যান্সেলর।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top