News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঈদ : মঙ্গলবার খুশির ঈদ, রাজ্যেও জোর প্রস্তুতি
Image

ঈদ : মঙ্গলবার খুশির ঈদ, রাজ্যেও জোর প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ রমজানের  রোজার শেষে এলো খুশির ঈদ৷ আরবি বছরের অষ্টম মাসের নাম হল শাবান মাস ৷ এই মাসের মাঝামাঝি সময় আগমন হয় শবে-বরাতের পবিত্র রাত্রি৷ এই রাত্রিতে ভাগ্যের রজনী বলা হয়৷ ধর্মপ্রাণ মুসলিম জনতা এই রাতে আল্লাহ- তালার আনুগত্য পাওয়ার জন্য বিশেষ সাধনায় রত হয়৷ এই রাতের১৫ দিন পর রোজার আগমনবার্তা নিশ্চিত করে৷ আরবি বর্ষের নবম মাস হিসেবে রমজানের আগমন হতেই মুসলিমদের রোজা রাখার কাজ শুরু হয়ে যায়৷ পড়ন্ত বিকেল শেষে গোধূলির অন্তীম- লগ্ণে পশ্চিম আকাশে এক চিলতে চাঁদের উদয়ন হলেই রমজান মাসের শুভাগমন নিশ্চিত হয়৷ সে রাত থেকে রোজা রাখার উদ্দেশ্যে তারাবির নামাজ শুরু করে মুসলিমরা৷ তারাবির নামাজ রাতের বেলা এশার নামাজের পরে পড়ার নিয়ম৷

এক্ষেত্রে তিন রাকাত বিতরের নামাজকে সামনে রেখে তারাবির নামাজ পড়তে হয়৷ মুসলিম দুনিয়ার স্বল্প সংখ্যক মানুষ ৮ রাকাত তারাবি নামাজ পড়লেও অধিকাংশ মুসলমানগন ২০ রাকাত তারাবি নামাজ পড়ে থাকে৷ রোজা রাখার নিয়ম অনুযায়ী ভোররাতে তথা সুবেসাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরি খাবার খেতে হয়৷ সুবেসাদিকের সময় মূলত সূর্য উদয়ের প্রায় দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত নির্ধারিত  থাকে৷ তারপর সারাদিন উপোস থাকার মাধ্যমে  রোজার সিয়াম-সাধনা করতে হয়৷প্রত্যেক সাবালক- সাবালিকা মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ৷ ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হল এই রোজা৷ রোজার আভিধানিক অর্থ হল সংযম পাশাপাশি সিয়াম শব্দের অর্থ হলো ভস্মীভূত হওয়া৷ প্রায় ১৪থেকে ১৫ ঘণ্টা সময় পর্যন্ত রোজাদার ব্যক্তি দের কে উপোস থাকতে হয়৷ এই সময় কোন ধরনের খাবার সে খেতে পারেনা৷ এমনকি মুখের লালাটুকু পর্যন্ত কণ্ঠনালীর নিচে নেওয়া নিষেধ ৷ এই কঠিন সিয়াম-সাধনার মধ্য দিয়ে আল্লাহ-তালার আনুগত্যের লাভের আশায় রোজাদার ব্যক্তিগণ রত থাকেন৷ রোজার মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশদিন হল রহমত  প্রাপ্তি অর্জনের দিন৷ দ্বিতীয় দশদিন হল মাগফিরাত বা ক্ষমা প্রাপ্তির দিন৷ তৃতীয় দশদিন হল নাজাত তথা নরকের প্রজ্জ্বলিত অগ্ণিশিখা থেকে বাঁচার আরাধনার দিন৷ শেষের দশ দিনের সময় বৃত্তশালী মুসলিম ব্যক্তিগণ ফিৎরা ও জাকাত প্রদান করে থাকেন৷

জাকাতের টাকা মূলত এতিম হত দরিদ্র মানুষেরা গ্রহণ করার নিয়ম আছে৷বিশেষ করে কৌম্বি  মাদ্রাসারসহ লিল্লা পরিচালিত মাদ্রাসা গুলিতে এই অংশের ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে থাকেন৷ এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জাকাত প্রদান করা উত্তম৷ তবে প্রতিবেশী কোন ব্যক্তি অথবা নিকট আত্মীয় কোন ব্যক্তি যাতে এই ব্যাপার বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী৷ শেষের দশ দিনের বে-জোড় রাত্রির কোন এক রাত্রিকে শবে কদরের রাত্রে বলা হয়৷ তবে এক্ষেত্রে বেশিরভাগ ইসলামিক পণ্ডিতদের মতামত হল ২৭ রমজানের রাত্রি হল পবিত্র শবে কদরের রাত্রি৷এই রাতে ফেরেশতাদের সর্দার  (সাইয়দুল মালাইকা )জিব্রাইল আলাই সালাম সমস্ত ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে আসেন৷ হাজারো রাত থেকে উত্তম পবিত্র রাত্রি হল এই শবে-কদর রাত৷ এই রাতে পবিত্র কোরান শরীফ লৌহ মাহফুজ থেকে আসমানী দুনিয়াতে প্রেরণ করেছেন পরম করুণাময় আল্লাহ-তালা৷তারপর সেখান থেকে দীর্ঘ২৩ বছরের সময়ে-সময়ে ফেরেস্তা মারফতে নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর নিকট প্রেরণ করেন সৃষ্টিকর্তা৷ হযরত মুহাম্মদ (স:)একদিন সাহাবীদের কাছে বনি ইসরাফিলের যুগের সাহাবীদের   দীর্ঘ সময় কাল যাবত এবাদত করার আলোচনা করছিলেন৷ তখন উপস্থিত সাহাবীরা আফসোস করতে থাকেন তাদের জীবনে স্বল্প আয়ু-কালে তারা কিভাবে এবাদত করবে৷এই অবস্থায় ফেরেশতা মারফত আল্লাহ-তালা শবে কদরের রাতের গুরুত্ব ঘোষণা করেন৷রোজার শেষের দশ দিনের জন্য ধর্মপ্রাণ বিশিষ্ট ব্যক্তিরা জায়গায়-জায়গায় এতেকাফের বিশেষ সাধনার জন্য  মসজিদে বসে যান৷যে সময় পরিবার-পরিজনের সমস্ত মায়া বন্ধন ত্যাগ করে আল্লাহ-তালার বিশেষ সাধনায় তারা মগ্ণ হয়ে থাকেন৷

একমাস যাবত রোজার এই কঠিন পবিত্র আরাধনার পর আগামীকাল রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে খুশির ঈদ তথা ঈদুল ফিতর৷ইতিমধ্যেই সীমান্ত এলাকা মুসলিম অধ্যুষিত বক্সনগরে তার রমরমা সাজের কাজ শুরু হয়ে গিয়েছে৷রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সাহেব এই ব্যাপারে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন৷ত্রিপুরা রাজ্যের বসবাসকারী সমস্ত অংশের মানুষ মধ্যে যাতে এই খুশির ঈদ অনাবিল সুখ শান্তি বয়ে আনে সেই কামনা করা হচ্ছে৷ বক্সনগর স্থিত কলমচৌড়া থানা এলাকায় মোট ২৯টি জায়গায় ইদের নামাজ অনুষ্ঠিত করা হবে

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top