News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর, জার্মানি-সহ তিন দেশ রওনা হলেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর, জার্মানি-সহ তিন দেশ রওনা হলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ মে (হি.স.): ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গভীর রাতে দিল্লি থেকে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। ২ থেকে আগামী ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী। এই সফরে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি ভারতের সঙ্গে ওই দেশগুলির সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দেবেন প্রধানমন্ত্রী। আলোচনা হবে একাধিক আন্তর্জাতিক বিষয়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ মে থেকে ৪ মে পর্যন্ত ফ্রান্স, জার্মানি এবং ডেনমার্কে থাকবেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন জার্মানি। সেখানে তিনি জার্মানির চান্সেলর ওলাস্থ সোনজ-এর সঙ্গে বৈঠক করবেন। ভারত-জার্মান আন্তঃ সরকারি আলোচনার ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন উভয় নেতা। ইতিমধ্যেই চারবার এই দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগকারী বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম জার্মানি। বার্লিনে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং জার্মানি চান্সেলর। জার্মানিতে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় পর্যায়ে ডেনমার্কে প্রধানমন্ত্রী মোদী ভারত-ডেনমার্ক বাণিজ্য মঞ্চের এক অনুষ্ঠানে অংশ নেবেন। সে দেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কৌশলগত অংশিদারিত্ব, স্বাস্থ্যক্ষেত্রে যৌথ কর্মসূচির মতো নানা বিষয়ে এই সফরে আলোচনা হতে পারে। আগামী ৪ মে প্রধানমন্ত্রী প্যারিস যাত্রা করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গেও বৈঠক করবেন তিনি। উল্লেখ্য, এবছর ভারত ও ফ্রান্স তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে । উভয় নেতা কৌশলগত অংশিদারিত্বের একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top