News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BSF : মধুপুর সীমান্তে পাচারকালে গবাদী পশু আটক করল বিএসএফ
Image

BSF : মধুপুর সীমান্তে পাচারকালে গবাদী পশু আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ মধুপুর থানা এলাকার কামথানা সংরক্ষিত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে টহলদারি বিএসএফ জওয়ানরা৷ সংবাদ সূত্রে জানা গেছে রবিবার রাতে কামথানা বিওপি সংলগ্ণ এলাকা দিয়ে পাঁচটি গরু পাচারের চেষ্টা করছিল পাচারকারী৷ ঘটনাটি টহলদারি বিএসএফ জওয়ানদের নজরে আসে৷ তখন ঐ টহলদারি বিএসএফ জওয়ানরা গরু পাচারকারীদের পেছনে ধাওয়া করেন৷ বিএসএফের ধাওয়া খেয়ে পাচারকারীরা গরু ফেলে পালিয়ে যায়৷ পাচারকারীদের আটক করতে সক্ষম না হলেও ঘটনাস্থল থেকে গভীর রাতে বিএসএফের জওয়ানরা পাঁচটি গরু আটক করতে সক্ষম হয়েছেন৷ আটক করা গরুগুলি মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ মধুপুর থানা থেকে গরু গুলো দেবীপুর খামারে পাঠানো হয়েছে৷

বিএসএফের জওয়ানরা জানিয়েছে গরু পাচার রোধে তারা কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ঈদ উৎসবকে কেন্দ্র করে সীমান্তপথে ব্যাপকহারে গরু পাচারের চেষ্টা চলছে বলেও তারা জানান৷ এ ধরনের পাচার রোধে আগামী দিনে বিএসএফের তৎপরতা অব্যাহত থাকবে বলে কামথানা বিওপি সূত্রে জানানো হয়েছে৷ উল্লেখ্য পাচারকারীরা কাম থানা বিওপি এলাকাকে গরু পাচারের অন্যতম ক্ষেত্রে পরিণত করেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top