News Flash

  • Home
  • প্রধান খবর
  • Increase : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য, ১ মে থেকেই নয়া দাম কার্যকর
Image

Increase : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য, ১ মে থেকেই নয়া দাম কার্যকর

নয়াদিল্লি, ১ মে (হি.স.): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল। দিল্লিতে একধাক্কায় ১০২.৫০ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতায় বেড়েছে ১০৩.৫০ টাকা। শুধুমাত্র ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারই নয়, ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। ৫ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে বেড়ে হয়েছে ৬৫৫ টাকা।

মূল্যবৃদ্ধির পর দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ২,৩৫৫ টাকা, আগে এই দাম ছিল ২,২৫৩ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ২,৪৫৫ টাকা। রবিবার, ১ মে থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য। প্রতি মাসের ১ তারিখ ও ১৫ তারিখে এই দামের ব্যাপারে পর্যালোচনা করা হয়। তখনই এই গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি বা দাম কমার বিষয়টি সামনে আসে। সেক্ষেত্রে এবার মধ্যরাত থেকে দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আচমকাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় ব্যবসায়ীদের মাথায় হাত।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top