News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : নিউটাউনে বাইক আরোহীর মৃত্যু, দুর্ঘটনা নিয়ে ধন্দ
Image

Accident : নিউটাউনে বাইক আরোহীর মৃত্যু, দুর্ঘটনা নিয়ে ধন্দ

কলকাতা, ১ মে (হি.স.): নিউটাউনে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর, কিন্তু দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশ জানাচ্ছে, বাইকে দুর্ঘটনার কোনও চিহ্ন মেলেনি। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানাচ্ছে, রবিবার ভোররাত তিনটে নাগাদ নিউটাউনের নারকেলবাগানের কাছে রক্তাক্ত অবস্থায় এক বাইক আরোহীকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে যুবকের মাথা থেঁতলে গেছে। তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান ওই যুবকের অনেক আগেই মৃত্যু হয়েছে। তাঁর মাথায় হেলমেট ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মৃতের নাম রোহন ধাঞ্চলিয়া। লেকটাউন বাঙ্গুরের বাসিন্দা। কোনও একটি গার্মেন্টসের কোম্পানিতে কাজ করতেন তিনি। গতকাল রাতে নারকেলবাগান হয়ে সল্টলেকের দিকে যাচ্ছিলেন। পুলিশ জানাচ্ছে, যুবকের মাথা থেঁতলে গেছিল। তাঁর সারা শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অথচ বাইকে কোনও দুর্ঘটনার চিহ্ন মেলেনি। বাইকটি ফরেন্সিক তদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে যুবকের মৃত্যু হল তা জানার চেষ্টা চলছে। তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top