News Flash

  • Home
  • বিদেশ
  • Covid19: সংক্রমণের হার নিম্নমুখী, দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত্যু কমে ৭০
Image

Covid19: সংক্রমণের হার নিম্নমুখী, দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত্যু কমে ৭০

সিওল, ৩০ এপ্রিল (হি.স.): দৈনিক কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু একধাক্কায় অনেকটাই কমল দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় করোনা-আক্রান্তের সংখ্যা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, নেমে এসেছে ৪৪-হাজারের নীচে। আগের দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮,২১৪ জন। মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে দক্ষিণ কোরিয়ায়, একদিনে মৃত্যু হয়েছে ৭০ জনের।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৮৬ জন। শুক্রবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৭০ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৩ হাজার ২৮৬ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,২৩৭,৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২২,৭৯৪ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৯০ জনের অবস্থা গুরুতর।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top