News Flash

  • Home
  • দেশ
  • অর্জুনকে সামলাতে মরিয়া বিজেপি, শনিবারই ডাকা হল দিল্লিতে
Image

অর্জুনকে সামলাতে মরিয়া বিজেপি, শনিবারই ডাকা হল দিল্লিতে

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.) : টানা বেশ কয়েকদিন ধরে বেসুরো ছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন এই বিজেপি সাংসদ। এবার বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সামলাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। পাট শিল্পের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গত কয়েকদিন ধরেই তিনি এমন মন্তব্য করে চলেছেন, যাতে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধিরও ইঙ্গিত ছিল। এই নিয়ে দলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছিল।

সামাল দিতে শনিবারই কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুনকে দিল্লিতে তলব করেছে। বাংলার স্বার্থ দেখে অর্জুন বেশি সরব হয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূশ গয়ালের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব শনিবার রাতেই পীযূষ ও অর্জুনকে মুখোমুখি বসার নির্দেশ দিয়েছেন। সেই মতো দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অর্জুন। জানা গিয়েছে, শনিবার রাতেই দিল্লিতে পীযূষের বাড়িতেই হবে বৈঠক।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top