News Flash

  • Home
  • খেলা
  • Cricket : অনূর্ধ্ব-১৪ রাজ্য ক্রিকেটের ফাইনালে শনিবার দক্ষিণ-পশ্চিমের লড়াই
Image

Cricket : অনূর্ধ্ব-১৪ রাজ্য ক্রিকেটের ফাইনালে শনিবার দক্ষিণ-পশ্চিমের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। ওয়েস্ট জোন এর লক্ষ্য অপরাজিত চ্যাম্পিয়ান হওয়া। অপরদিকে সাউথ জোন শিবিরের ক্রিকেটাররা টগবগ করে ফুটছে লিগ ম্যাচে হারের মোক্ষম জবাব দিয়ে রাজ্য সেরা খেতাব জিতে নিতে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় এমবিবি স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে ওয়েষ্ট জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে।

উল্লেখ্য চারদলীয় লীগ পর্যায়ের খেলায় ওয়েস্ট জোন পরপর তিনটি ম্যাচে জয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে সাউথ জোন দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, লীগ ম্যাচে ওয়েস্ট ও সাউথ জোনের খেলাটি তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। অনেকটা লো স্কোরিং ম্যাচে ওয়েস্ট জোন ৪ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছিল।

নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে গত ২৩ এপ্রিলের খেলায় টস জিতে সাউথ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সাউথ জোন ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয় চক্রবর্তী সর্বাধিক ৩১ রান পায়।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট জোন ৩২.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বেদব্রত ভট্টাচার্যের ৪৮ রান এবং রিয়াদ হোসেনের অপরাজিত ৩৭ রান দলকে সহজ জয় এনে দেয়। আগামীকাল ফাইনাল ম্যাচ কোন দল জয়ী হয়ে, চ্যাম্পিয়ন খেতাব পায়, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top