News Flash

  • Home
  • খেলা
  • Cricket : কৈলাসহরে স্কুল ক্রিকেট জমজমাট, আরকেএসপি-কে হারিয়ে জিআরএস জয়ী
Image

Cricket : কৈলাসহরে স্কুল ক্রিকেট জমজমাট, আরকেএসপি-কে হারিয়ে জিআরএস জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। কৈলাশহরে স্কুল ক্রিকেট ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। আরকেআই মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, শুক্রবার জিআরএস স্কুল জয়ী হয়েছে। হারিয়েছে আরকেএসপি-কে ১৪৬ রানের বিশাল ব্যবধানে। বিশাল সিনহা এবং বিক্রান্ত সিনহার অনবদ্য ব্যাটিংয়ে জিআরএস স্কুল দুর্দান্ত জয় ছিনিয়ে অনেকটা দাপটের সঙ্গেই সাফল্যের লক্ষ্যে এগোচ্ছে।

আরকেআই মাঠে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে জিআরএস স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩৫.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে বিশাল সিনহার ৮৬ এবং বিক্রান্ত সিনহার ৬২ রান উল্লেখযোগ্য। এছাড়া, ওপেনার বিক্রম সিনহা পেয়েছে ৩৩ রান। বিশাল ৪৬ বল খেলে ৬টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ,৮৬ রান সংগ্রহ করেছে। বিক্রান্তের ৬২ রানে ৭টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি রয়েছে। আরকেএসপি-র বোলার সৈকত দে ৪২ রানে পাঁচটি এবং মুজামিল হোসেন ৪৭ রানে ২টি উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে আরকেএসপি ২৩.২ ওভার খেলে ১৩৯ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনার সৈকত দে দুর্দান্ত খেলে একাই সর্বাধিক ৬৮ রান সংগ্রহ করে। এছাড়া, মাসুদ আলী ২২ রান ও আব্দুল কেয়াদ ১৫ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় তারা জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। জিআরএস-এর বোলার অঙ্কুশ সিনহা ১০ রানে চারটি, বিশাল সিনহা ৩৭ রানে তিনটি উইকেট পেয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে বিশাল সিনহা পেয়েছে ম্যাচের সেরার স্বীকৃতি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top