News Flash

  • Home
  • দিনের খবর
  • Mayawati: অখিলেশের শিশুসুলভ বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত: মায়াবতী
Image

Mayawati: অখিলেশের শিশুসুলভ বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত: মায়াবতী

লখনউ, ২৯ এপ্রিল (হি.স.): বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী শুক্রবার ফের সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ যাদবের বিবৃতিতে কটাক্ষ করে বলেন, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশের শিশুসুলভ বক্তব্য দেওয়া বন্ধ করা উচিত। প্রসঙ্গত, অখিলেশের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মায়াবতী বৃহস্পতিবারও বলেন, সপা প্রধান তার রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা প্রচার করছেন।

এই প্রসঙ্গে মায়াবতী আবারও সমাজবাদী পার্টিকে নিশানা করে বলেন, “যখন উত্তরপ্রদেশে মুসলিম ও যাদব সমাজের পূর্ণ ভোট নিয়ে এবং বহু দলের সঙ্গে জোট করেও অখিলেশের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি, তখন তিনি কীভাবে, অন্যদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করবেন? তিনি একটি টুইট বার্তায় লেখেন, আমি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হতে পারি বা না পারি, তবে আমাদের দুর্বল এবং অবহেলিত অংশের স্বার্থে আমি কখনই দেশের রাষ্ট্রপতি হতে পারব না। তাই এখন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধানের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না।
এ বছরের জুলাইয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধী দলগুলোর মধ্যে চলছে ভাবনা-চিন্তা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top