News Flash

  • Home
  • খেলা
  • Cricket : এ.জি পূর্বাঞ্চলীয় টি-২০ সম্পন্ন, ওড়িশাকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন
Image

Cricket : এ.জি পূর্বাঞ্চলীয় টি-২০ সম্পন্ন, ওড়িশাকে হারিয়ে বাংলা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়েছে। ফাইনাল ম্যাচে ওড়িশাকে হারিয়ে বাংলা পেয়েছে চ্যাম্পিয়নের খেতাব।এ.জি-র ইস্টার্ন সার্কেল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হলো শুক্রবার, এমবিবি স্টেডিয়ামে। নির্ণায়ক এই ম্যাচে ওড়িশা দল মুখোমুখি হলো বাংলা দলের। ম্যাচে বেঙ্গল শিবির ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ওড়িশাকে।

প্রথমে ব্যাট করতে নেমে ওড়িশা দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১০১ রান। ব্যাটে দলের হয়ে পি আর সিনহা অপরাজিত ২৪ রান করেন। এছাড়া সৌভাগ্য মোহানতি অপরাজিত ১৭, রিতুরাজ ১২, স্নেহাসিস ১৫, অরবিন্দ সিং ১৮ রান করে। বেঙ্গলের হয়ে বল হাতে দুটো করে উইকেট ভাঙেন অরিত্র চেটারজিও বিবেক কুমার সিংরা। একটি করে উইকেট নেয় সৌরভ মন্ডল ও কাজী জুনেদরা।

পাল্টা খেলতে নেমে বাংলা দল মাত্র এক উইকেট হারিয়ে ১২.৫ ওভারে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে প্রিনান দত্ত অপরাজিত ৪৭ রান করেন। এছাড়া অভিষেক রুমন করেন ৩৮ রান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বেঙ্গলের প্রিনান। ম্যাচ শেষে আয়োজক এজির তরফে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হলো। খুশির জোয়ার সবার মধ্যে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top