News Flash

  • Home
  • দিনের খবর
  • Heart Treatment : অর্থাভাবে হৃদযন্ত্রের চিকিৎসা আটকে অভিনেতার, সহায় টলিউডের সতীর্থরা
Image

Heart Treatment : অর্থাভাবে হৃদযন্ত্রের চিকিৎসা আটকে অভিনেতার, সহায় টলিউডের সতীর্থরা

কলকাতা, ২৭ এপ্রিল (হি. স.) : টলিউডের অনেক ছবিতেই দীপক হালদারকে দেখা গিয়েছে। বহুদিন ধরেই থিয়েটার করেন। বহুদিন ধরেই হৃদরোগে ভুগছেন তিনি। তাঁর স্টেন্ট বসাতে হবে। যার খরচা অনেকটাই।

প্রদীপ্ত ভট্টাচার্যের ‘বিরহী’ ছবিতে অভিনয় করতে দেখা যায় দীপক হালদারকে। বলাই-এর চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু টাকার অভাবে এবং সরকারি চিকিৎসার কার্ড না থাকায় ভর্তি হতে পারছেন না হাসপাতালে। এই অবস্থায় সাহায্য চেয়ে এগিয়ে এলেন টলিউডের পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ঋত্বিক চক্রবর্তী।

প্রদীপ্ত তাঁর ফেসবুকে লেখেব, ” দীপকদা পেশায় অভিনেতা। থিয়েটার, সিনেমা, সিরিজে বহুদিনের ভেটারান বলা চলে। আমাদের বিরহীতে বোম বলাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ কিছুদিন যাবত ওঁর গুরুতর হার্টের সমস্যা দেখা দিয়েছে। স্টেন্ট বসাতে হবে, অথবা বাইপাস সার্জারি করতে হবে। বিগত কয়েকদিন ধরে উনি এন আর এস এবং ক্যালকাটা মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন, পারেন নি। বেসরকারি হসপিটালে অনেক খরচ। ওঁর স্বাস্থ্যসাথী কার্ড নেই। কারও যদি মেডিক্লেম বা সরকারী কার্ড না থাকে তাহলে কি কিছু করা যাবে না? লোকটা বাঁচবে কিভাবে?”

এই পোস্ট শেয়ার করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি লেখেন, “আমাদের দীপক দা। আমরা কে কী করতে পারি?” এই পোস্টের তলায় বহু মানুষ কমেন্ট করেছেন। অনেকেই আর্থিক সাহায্যের কথাও বলেছেন। কী ভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করানো যায়, সে বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেন নেটিজেনরা। এর পরেই ফের একটি পোস্টে প্রদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত পিজি হাসপাতালে ভর্তি করার কথা হয়েছে। তিনি লেখেন, “গতকাল থেকে আজ অবধি দীপকদার ব্যাপারে অসংখ্য মানুষ সাহায্য করতে চেয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, ভালোবাসা জানিয়েছেন। এইভাবে পাশে থাকার জন্য দীপকদা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আশার খবর, দীপকদার আগামী সোমবার পিজি হসপিটালে ভর্তি হওয়ার কথা হয়েছে। তারপর সেই অনুযায়ী চিকিৎসা চলবে। আমি আপডেট দিয়ে দেব অবশ্যই। আবারও অসংখ্য ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা সবাইকে। আপনাদের এই সাড়ায় আমরা সত্যিই অভিভূত।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top