News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরের স্কুল ক্রিকেট : টিলাবাজার জয়ী
Image

Cricket : ধর্মনগরের স্কুল ক্রিকেট : টিলাবাজার জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। দুর্দান্ত জয় পেয়েছে টিলাবাজার স্কুল। ৭ উইকেটের ব্যবধানে আর কে এস পি-কে হারিয়ে টিলাবাজার স্কুল পুরো চার পয়েন্ট অর্জন করে নিয়েছে। ধর্মনগরে আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে আজ, বুধবার টিলাবাজার স্কুল ও আরকেএসপি পরস্পরের মুখোমুখি হয়েছিল। এতে টিলাবাজার দ্বাদশ শ্রেণি স্কুল ৭ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। আরকেএসপি-কে হারিয়ে।

আর.কে ইনস্টিটিউশন মাঠে ম্যাচ শুরুতে টস জিতে টিলাবাজার স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আর কে এস পি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ১৬.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে আরকেএসপি মাত্র ৪২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেনি। অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৯ স্কোর-ই তাদের বিশেষ রান। টিলাবাজার স্কুলের দিব্যেন্দু দেব ৭ রানের বিনিময়ে একাই ৬ উইকেট তুলে নেয়। এছাড়া, নয়ন মজুমদার ১৭ রানে তিনটি ও আহমেদ আলি একটি উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে টিলাবাজার দ্বাদশ শ্রেণি স্কুল আট ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের ওপেনিং জুটি দ্রুত আউট হয়ে ফিরলেও আহমেদ আলি ও রিয়াজুল ইসলাম এর জুটি দলকে সহজ জয় এনে দেয়। আহমেদ আলী সর্বাধিক ১৮ রান পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top