News Flash

  • Home
  • খেলা
  • Cricket : এ.জি. পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি, ত্রিপুরাকে হারিয়ে আসাম সেমিফাইনালে
Image

Cricket : এ.জি. পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি, ত্রিপুরাকে হারিয়ে আসাম সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। জমজমাট টি-টোয়েন্টি পূর্বাঞ্চলীয় টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আয়োজক এ জি ত্রিপুরা পরাজিত হয়েছে। ৯ উইকেটের বিশাল ব্যবধানে বিজয়ী আসাম সেমিফাইনালে পৌঁছেছে। এদিকে, অপর খেলায় এ জি ঝাড়খন্ড, প্রতিপক্ষ এ জি পাটনার বিরুদ্ধে ৭ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। এক কথায় এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সেমিফাইনাল ম্যাচে এ.জি বাংলা খেলবে এ.জি আসামের বিরুদ্ধে।

আজ, বুধবার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এ.জি আসাম ৯ উইকেটের বিশাল ব্যবধানে এ.জি ত্রিপুরাকে পরাজিত করে শেষ চারে উন্নীত হয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এ.জি ত্রিপুরা সাকুল্যে ৭১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়।

জবাবে এ.জি আসাম ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অপরদিকে, এ.জি বাংলা বিগত বছরের পূর্বাঞ্চলীয় ক্রিকেট আসরে ফাইনালিস্ট দল হিসেবে সরাসরি সেমিফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে। আগামীকাল, বাংলা – আসামের ম্যাচে যে দল জয়ী হবে তারাই ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, শুক্রবার, এম বি বি স্টেডিয়ামে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top