News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: বারামুল্লায় ধৃত দুই জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী, মিলল গ্রেনেড ও পিস্তল
Image

Arrested: বারামুল্লায় ধৃত দুই জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী, মিলল গ্রেনেড ও পিস্তল

শ্রীনগর, ২৬ এপ্রিল (হি.স.): জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলায় জৈশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের সংগঠনের দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ, সেনাবাহিনী ও এসএসবি-র যৌথ টিম। বারামুল্লা জেলার পাট্টান এলাকা থেকে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি পিস্তল, গোলাবারুদ ও দু’টি চিনা গ্রেনেড। ধৃত জঙ্গিদের নাম-আকিব মহম্মদ মীর ও দানিশ আহমেদ দার। দু’জনের বাড়ি সোপোরে জেলায়।

মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, গাড়িতে চেপে শ্রীনগরের দিকে যাচ্ছে দুই সন্ত্রাসবাদী, গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ, সেনাবাহিনী ও এসএসবি-র যৌথ টিম। গাড়িটিকে থামতে বলা হলে, গতি বাড়িয়ে কিছুটা দূর যাওয়ার পর গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুই জঙ্গি। পরে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে সুরক্ষা বাহিনী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি পিস্তল, গোলাবারুদ ও দু’টি চিনা গ্রেনেড।

Releated Posts

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top