News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্জাবে সিরহিন্দ খালে পড়ে গেল যাত্রীবাহী গাড়ি, একজন এনআরআই-সহ মৃত ৫
Image

পঞ্জাবে সিরহিন্দ খালে পড়ে গেল যাত্রীবাহী গাড়ি, একজন এনআরআই-সহ মৃত ৫

মান্ডি আহমেদগড়, ২৬ এপ্রিল (হি.স.): পঞ্জাবের পায়ালের কাছে সিরহিন্দ খালে পড়ে গেল যাত্রীবাহী একটি এসইউভি গাড়ি। সোমবার মধ্যরাতে জাগেরা সেতুর কাছে ভাটিন্ডা ব্রাঞ্চের সিরহিন্দ খালে পড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই গাড়িতে থাকা ৫ জনের, শুধুমাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। মৃতদের নাম-যতিন্দর সিং (৪০), জগতার সিং (৪৫), জগ্গা সিং (৩৫), কুলদীপ সিং (৪৫) ও জগদীপ সিং (৩৬)। সন্দীপ সিং নামে একজন যুবক প্রাণে বেঁচে গিয়েছেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, কানাডায় বসবাসকারী যতিন্দর সিং বেশ কিছু দিন আগে পঞ্জাবে এসেছিলেন, বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটাতেই সে পঞ্জাবে বেড়াতে এসেছিল। অন্যান্য বন্ধুদের সঙ্গে সোমবার সন্ধ্যায় একজনের মৃত্যুতে শোক জানাতে বের কালান গ্রামে গিয়েছিলেন তিনি। মধ্যরাতে তাঁরা বাড়ি ফিরছিলেন, যতিন্দর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সোমবার মধ্যরাতে জাগেরা সেতুর কাছে ভাটিন্ডা ব্রাঞ্চের সিরহিন্দ খালে পড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। এরপর গাড়িটি ডুবে যায়, পরে ৫ জনের দেহ উদ্ধার হয় এবং একজনকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top