News Flash

  • Home
  • বিদেশ
  • Donald Trump: টুইটারে যোগ দেওয়ার আর কোনও পরিকল্পনা নেই : ডোনাল্ড ট্রাম্প

Donald Trump: টুইটারে যোগ দেওয়ার আর কোনও পরিকল্পনা নেই : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২৬ এপ্রিল (হি.স.): টুইটার এখন আমেরিকার ধনকুবের এলন মাস্কের। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তাঁর খরচ পড়েছে ৪,৪০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা। টুইটার মাস্কের হাতে চলে গেলেও, নতুন করে টুইটারে যোগ দেওয়ায় আর কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বরং ব্যক্তিগত প্লাটফর্মের দিকেই তাঁর নজর থাকবে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আমি টুইটারে আর যাচ্ছি না। আমি ট্রুথ সোশ্যালের সঙ্গেই থাকব।” তিনি আরও বলেছেন, “আমি আশা করি টুইটারের উন্নতি করবেন এলন, তিনি একজন ভাল মানুষ, কিন্তু আমি ট্রুথ সোশ্যালের সঙ্গেই থাকব।’

কয়েক দিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন এলন। এ বার পুরো মালিকানাই হল তাঁর। মাস্কের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্ব জুড়ে বাক্‌স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরেই নাকি তিনি উপলব্ধি করছেন যে, বর্তমান অবস্থায় তা কখনই সম্ভব নয় টুইটারের পক্ষে। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল ঘটানোই তাঁর লক্ষ্য।

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

ইন্দো-প্যাসিফিকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারত-আমেরিকা আলোচনা, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 29, 2026

বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সামলে আমেরিকা এখন ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের পথেই: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): একাধিক দেশের সঙ্গে সম্পর্ক একসঙ্গে সামলে আমেরিকা বর্তমানে যে কূটনৈতিক কৌশল অনুসরণ করছে, ভারত…

ByByNews Desk Sep 29, 2026

ভারতে সেমিকন্ডাক্টর ও উন্নত উৎপাদন ক্ষেত্রে জাপানি সংস্থার আগ্রহ বাড়ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর এবং উন্নত উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতে ব্যবসা শুরু করতে জাপানি সংস্থাগুলির আগ্রহ বাড়ছে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top