News Flash

  • Home
  • দিনের খবর
  • Murder : দিল্লিতে জল ভর্তি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যা মহিলাকে, হাত কাটা গেল স্বামীর

Murder : দিল্লিতে জল ভর্তি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যা মহিলাকে, হাত কাটা গেল স্বামীর

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি. স.) : দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় কলতলায় জল ভরা নিয়ে কলহের জেরে প্রাণ গেল এক মহিলার। ওই সময় ওই মহিলাকে উদ্ধার করতে এসেছিলেন তার স্বামী, ওই ব্যক্তিরও হাত কাটা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশের তরফ থেকে ছটি বিশেষ দল গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে।

মহিলার ছেলের অভিযোগ, অভিযুক্ত তার মাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে, তার বাবা উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাকেও ছুরি দিয়ে আক্রমণ করে। এই ঘটনায় এলাকাবাসী খুবই আতঙ্কিত। ওই মহিলা তার পরিবারের সাথে দলিত একতা ক্যাম্পের বস্তিতে থাকেন। এদিন সকাল ৬টার দিকে ওই মহিলা বাড়ির বাইরে জল ভরছিলেন। একই সময়ে বাড়ির সামনে থাকা অর্জুন এবং তার পরিবারের সাথে জল নেওয়া নিয়ে হাতাহাতি শুরু হয়। প্রতিবেশী অর্জুন আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যখন এই বিবাদ চলছিল, তখন অর্জুন একটি বড় ছুরি নিয়ে মহিলার গলা কেটে দেন। এখানেই থেমে থাকেননি অভিযুক্তরা। মহিলার স্বামী উদ্ধার করতে এলে অভিযুক্ত অর্জুনও মহিলার স্বামীকে ছুরি দিয়ে আক্রমণ করে, যার পরে তিনিও গুরুতর আহত হন। এরপর অভিযুক্তরা রাস্তায় ছুরি ঘুরিয়ে সবাইকে হুমকি দিতে থাকে। পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top