News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বাড়ছে করোনার ভয়! বুধবার সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর
Image

Narendra Modi: বাড়ছে করোনার ভয়! বুধবার সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.) : ফের দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের সব মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার দুপুরে তিনি ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৈঠকে হাজির থাকতে দেশের সব মুখ্যমন্ত্রীর কাছেই বার্তা পাঠানো হয়েছে। জানা গিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

চলতি বছর জানুয়ারি মাসে করোনা সংক্রমণে স্ফীতি দেখা দিয়েছিল। তারপর ধীরে ধীরে গতিতে স্বাভাবিক হয়েছে সংক্রমণের পরিস্থিতি। কিন্তু ফের কয়েকটি রাজ্যে মাথাচাড়া দিতে শুরু করেছে সংক্রমণ। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, পঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আগে থেকেই পদক্ষেপ করে সংক্রমণের গতি রুখতে কড়া ব্যবস্থা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, বুধবার কোভিড নিয়ে বৈঠকের পর ৩০ এপ্রিল দিল্লিতে সংবিধান ও আইন ব্যবস্থা নিয়ে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে আবার যোগ দেবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছাড়াও যোগ দেবেন দেশের বিভিন্ন হাই কোর্টের বিচারপতিরা। সেই বৈঠক অবশ্য হবে মুখোমুখি। সেই বৈঠকে যোগ দিতে আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top