News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে গেলেন ফড়নবিস, গরহাজির রাজ ঠাকরেও
Image

মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে গেলেন ফড়নবিস, গরহাজির রাজ ঠাকরেও

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : মহারাষ্ট্রে লাউডস্পিকার বিতর্কের মধ্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক এড়িয়ে গেলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলের নেতা দেবেন্দ্র ফড়নবিস। শুধু তিনিই নন, এই বৈঠক আগেই এড়িয়ে গেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরেও। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও বৈঠকে যোগ দেননি।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সভাপতিত্বে সহ্যাদ্রি গেস্ট হাউসে বৈঠকটি হয়। শিবসেনার পক্ষে, নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে এবং পরিবহন মন্ত্রী অনিল পরব বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে বস্ত্রমন্ত্রী আসলাম শেখ এবং বিধায়ক নানা পাটোলে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন।
প্রসঙ্গত, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল লাউডস্পিকার বিতর্কের মধ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান। তবে এমএনএস প্রধান রাজ ঠাকরে রাজ্য সরকারকে ৩ মে পর্যন্ত মসজিদ থেকে লাউডস্পিকার সরাতে বলেছিল এবং সতর্ক করে দিয়েছিলেন, দাবি পূরণ না হলে তার দলের সদস্যরা “হনুমান চালিসা” পাঠ করার সময় লাউডস্পিকার রাখবে।

Releated Posts

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top