News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এ প্রধানমন্ত্রীদের অবদান স্মরণ করার সঠিক সময়: প্রধানমন্ত্রী মোদী
Image

PM Narendra Modi : ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এ প্রধানমন্ত্রীদের অবদান স্মরণ করার সঠিক সময়: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। স্বাধীনতার অমৃতমহোৎসব দেশের সমস্ত প্রধানমন্ত্রীদের অবদান স্মরণ করার সঠিক সময়। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ৮৮তম সংস্করণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন। মোদী বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সকলের তথ্য রাখা হয়েছে প্রধানমন্ত্রী সংগ্রহশালাতে। তিনি এদিন বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর জাদুঘরের উদ্বোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর যাদুঘরটি জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছিল। এটা গর্বের বিষয় যে আমরা প্রধানমন্ত্রীদের অবদানকে স্মরণ করছি, দেশের তরুণদের তাদের সাথে সংযুক্ত করছি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের ইতিহাস সম্পর্কে তরুণদের সচেতন করতে একটি জাদুঘর কুইজ চালু করার ঘোষণাও করেন।

এছাড়া তিনি অনলাইন লেনদেনের উপর নজর দিয়ে বলেন, এখন দেশে প্রতিদিন ২০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হচ্ছে। এটি কেবল সুবিধাই বাড়াচ্ছে না বরং সততার পরিবেশকে উত্সাহিত করছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top