News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : প্রধানমন্ত্রী মোদীর সভাস্থলের ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Image

Prime Minister : প্রধানমন্ত্রী মোদীর সভাস্থলের ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

জম্মু, ২৪ এপ্রিল (হি.স.) : জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর প্রথমবার ভূ-স্বর্গে সফরে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর সফরের আগেই ফের বিস্ফোরণ জম্মুতে। রবিবার প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল থেকে ১২ কিমোমিটার দূরেই হল ভয়াবহ বিস্ফোরণ।

পুলিশ সূত্রে খবর, জম্মুর লালিয়ানায় হয়েছে বিস্ফোরণ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত কোনও জঙ্গি যোগ পাওয়া যায়নি বলেই জানাচ্ছে পুলিশ। বিস্ফোরণের নেপথ্য উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা চলছে। কিন্তু মোদীর সফরের আগেই এমন বিস্ফোরণ নিরাপত্তা নিয়ে তুলে দিল বড়সড় প্রশ্ন।

উল্লেখ্য, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবেই এদিন ভূ-স্বর্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সভাস্থল থেকে গোটা দেশের গ্রাম সভার উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সেই সঙ্গে একাধিক ক্ষেত্রে ২০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top