News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : ভূ-স্বর্গে ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

Prime Minister : ভূ-স্বর্গে ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সাম্বা (জম্মু ও কাশ্মীর), ২৪ এপ্রিল (হি.স.) : রবিবার পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে অংশ দিতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার পাল্লী গ্রামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মু সফর তাঁর। রবিবার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার ভূ-স্বর্গে পা দিয়ে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাতলে ও কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ৮৫০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পটি কিশতওয়ার জেলার চেনাব নদীর উপর প্রায় ৫৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পটি কিশতওয়ার জেলার চেনাব নদীর উপর ৪৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হবে। দুটি প্রকল্পই এই অঞ্চলের বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।

এছাড়া ৩১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত বানিহাল কাজীগুন্ড রোড টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৮.৪৫ কিলোমিটার দীর্ঘ টানেলটি বানিহাল এবং কাজীগুন্ডের মধ্যে রাস্তার দূরত্ব ১৬ কিলোমিটার যাত্রার সময় প্রায় দেড় ঘন্টা কমিয়ে দেবে।

এদিন সকাল ১১টা ১৫ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে জম্মু বিমানবন্দর পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্র শাসিত অঞ্চলের উপরাজ্যপাল-সহ উচ্চ আধিকারিক এবং বিজেপি নেতারা। সেখান থেকে তিনি চলে যান সাম্বায়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top