News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদী
Image

PM Narendra Modi : পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আজ জম্মু ও কাশ্মীর সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিনি সাম্বা জেলার পাল্লী গ্রাম থেকে গোটা দেশের গ্রাম সভার উদ্দেশে ভাষণ দেবেন। তিনি ২০ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এদিন তিনি প্রথমে সাম্বা জেলার পাল্লী পঞ্চায়েত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

জলাশয়ের পুনরুজ্জীবন নিশ্চিত করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীর সফরের সময় প্রধানমন্ত্রী অমৃত সরোবর নামে একটি নতুন প্রকল্পও চালু করবেন।

এছাড়া ৩,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত বানিহাল কাজীগুন্ড রোড টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, ৮.৪৫ কিলোমিটার দীর্ঘ টানেলটি বানিহাল এবং কাজীগুন্ডের মধ্যে রাস্তার দূরত্ব ১৬ কিলোমিটারের সঙ্গে যাত্রার সময় প্রায় দেড় ঘন্টা কমিয়ে দেবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের তিনটি রাস্তার প্যাকেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই রাস্তা দিল্লি-কাটরা-অমৃতসর এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য জাতীয় সড়ক ৪৪-এর বালসুয়া থেকে গুরহা বেইলদারান, হীরানগর থেকে জম্মু এবং জম্মু বিমানবন্দরের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top