News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19 : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯৩ জন
Image

Covid19 : দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৫৯৩ জন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভয় ধরাচ্ছে রাজধানী দিল্লির ঊর্ধ্বমুখী সংক্রমণ। করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৯৩ জন। গতকালের তুলনায় যা খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৯৪ জন। আবার গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৯৪ জন। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৯৩।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top