News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: বিহার সফরে পটনায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah: বিহার সফরে পটনায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পটনা, ২৩ এপ্রিল (হি.স.): বিহারে একদিনের সফরে শনিবার পটনা বিমানবন্দরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মধ্যপ্রদেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন পর বিহারের রাজধানীতে আসেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে স্বাধীনতা সংগ্রামী বীর কুয়ার সিংকে সম্মান জানানোর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর সঙ্গে তিনি জনসাধারণের এবং রাজনৈতিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন।

শাহের বিহার সফর শুক্রবার থেকে শুরু হওয়া মধ্যপ্রদেশ, বিহার এবং পুদুচেরিতে তার তিন দিনের সফরের অংশ।
জানা গিয়েছে, শাহ রাজ্যের ভোজপুর জেলার জগদীশপুরে যাবেন এবং ‘বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব’ উদযাপনের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে স্বাধীনতা সংগ্রামী বাবু বীর কুয়ার সিং-এর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে একটি সমাবেশে ভাষণ দেবেন। পরে তিনি রোহতাস জেলার বিহারের সাসারামের জামুহার এলাকা পরিদর্শন করে তিনি গোপাল নারায়ণ সিং বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ভাষণে অংশ নেওয়ার কথা রয়েছে।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top