News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: অমিত শাহের উপস্থিতিতে তৈরি হল বিশ্ব রেকর্ড, এক সঙ্গে উত্তোলিত ৭৭ হাজার তেরঙ্গা
Image

Amit Shah: অমিত শাহের উপস্থিতিতে তৈরি হল বিশ্ব রেকর্ড, এক সঙ্গে উত্তোলিত ৭৭ হাজার তেরঙ্গা

পটনা, ২৩ এপ্রিল (হি.স.) : শনিবার বিহারের আরা জেলার জগদীশপুরের দুলাউরা ময়দানে বাবু বীর কুয়ার সিং বিজয়োৎসব উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একসাথে ৭৭,৭০০ টি তেরঙ্গা উত্তোলন করা হল। এটি একটি বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের সবচেয়ে বেশি পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড ভেঙে গেল। এর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের নামে। এই কর্মসূচিতে পাঁচ মিনিট ধরে পতাকা উত্তোলন করা হয়।

এদিনের বিজয়োৎসবে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। এ নিয়ে জগদীশপুরে পৌঁছেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দল। তথ্য অনুযায়ী, এর আগে ৫৭,৫০০ জাতীয় পতাকা উত্তোলনের বিশ্ব রেকর্ড ছিল পাকিস্তানের। ভোজপুরে অনুষ্ঠানের রেকর্ডিং করা হয়েছিল ড্রোন ক্যামেরা দিয়ে। এছাড়া যাদের হাতে জাতীয় পতাকা রয়েছে তাদের আঙুলের ছাপও নেওয়া হয়েছে।
এদিন বিহারে একদিনের সফরে পটনা বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিমানবন্দরে বৈঠক করেন অমিত শাহ ও নীতীশ কুমার। দশ মিনিটের বৈঠকের পর শাহ আরার জগদীশপুরে চলে যান।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top