News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র: দিলীপ পাটিল
Image

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র: দিলীপ পাটিল

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.) : মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল। শনিবার তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, তবু রাজ্যের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। তিনি সাংসদ নবনীত রানা এবং তাঁর স্বামী তথা বিধায়ক রবি রানাকে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। রানা দম্পতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দিলীপ ওয়ালসে পাটিল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিরোধীরা সর্বদা রাজ্যের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। কারও বাড়ির সামনে হনুমান চালিসা পড়ার চ্যালেঞ্জ জানানো কোনও জনপ্রতিনিধির কাজ নয়। বিধায়ক রবি রানা মুখ্যমন্ত্রী থাকাকালীন দেবেন্দ্র ফড়নবিসের বাসভবনে গিয়ে আন্দোলন করার চেষ্টা করেছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয় এবং রবি রানা বিধানসভায় একটি বিশেষাধিকার প্রস্তাব উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী পাটিল বলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন না এবং আমিও পুলিশকে নির্দেশ দিই না। পুলিশ তাদের স্তরে কাজ করে। তিনি বলেন, পুলিশ রানা দম্পতিকে নোটিশ দিলেও তারা নোটিশ মানেনি, তাই তাদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top