News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নবাব মালিক, জামিন আর্জি খারিজ শীর্ষ আদালতে
Image

Supreme Court: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন নবাব মালিক, জামিন আর্জি খারিজ শীর্ষ আদালতে

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। শুক্রবার নবাব মালিকের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে নবাব মালিকের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নবাব মালিক। কিন্তু, শুক্রবার নবাব মালিকের আবেদন শুনলই না সর্বোচ্চ আদালত।

এনসিপি নেতা নবাব মালিকের জামিনের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, “উপযুক্ত আদালতে আপনি জামিনের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়ে আমরা এখনই হস্তক্ষেপ করব না। এই পর্যায়ে হস্তক্ষেপ করা খুব তাড়াতাড়িই হবে। তাই আবেদন খারিজ করা হচ্ছে।” এদিন নবাব মালিকের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।” প্রসঙ্গত, আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত অর্থ তছরূপ মামলায় নবাব মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top