News Flash

  • Home
  • খেলা
  • ‌Cricket : সন্দীপের অলরাউন্ড পারফরম্যান্স, জয় অব্যহত রাখলো বি বি আই
Image

‌Cricket : সন্দীপের অলরাউন্ড পারফরম্যান্স, জয় অব্যহত রাখলো বি বি আই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। ব্যাটে-‌বলে দাপট দেখালো সন্দীপ গুপ্ত। সন্দীপের অলরাউন্ড পারফরম্যান্সে জয় অব্যহত রাখলো গেলোবারের চ্যাম্পিয়ন বি বি আই। বড় ব্যবধানে পরাজিত করলো নর্থ পয়েন্ট স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার বি বি আই মাঠে হয় ম্যাচটি।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বি বি আই ৩৮.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে। দলের হয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমে তুষার চৌধুরি ঝড়ো ব্যাটিং করে। তুষার ৪৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে। এছাড়া দলের পক্ষেপিনাক কুমার দেব ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৫,সন্দীপ গুপ্ত ৬১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯,প্রীয়াংশু রায় ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ এবং রোহন বনিক ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৫২ রান। নর্থ পয়েন্ট স্কুলের মানব সিনহা (‌২/‌৩০), প্রকাশ জ্যোতি দাস (‌২/‌৫১) এবং অনস চক্রবর্তী (‌২/‌৫২) সফল বোলার। 

জবাবে খেলতে নেমে জীবন দেবনাথ (‌৩/‌১২) এবং সন্দীপ গুপ্ত-‌র (‌৩/‌২২) দুরন্ত বোলিংয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় নর্থ পয়েন্ট স্কুল। দল সর্বোচ্চ ২৬ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে অনস চক্রবর্তী ‌‌‌‌‌৪৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, দেবাশিষ পাল ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং অরিজিৎ পাল ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। বি বি আইয়ের পক্ষে সন্দীপ এবং জীবন ছাড়া প্রীয়াংশু রায় (‌২/‌৮) সফল বোলার। ‌‌

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top